1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় নিজ কন্যা কে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা আলমগীর হোসেন (৪৮) কে মঙ্গলবার রাতে  স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ্দ করেছে। 

থানা সূত্রে জানাগেছে উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৪৮) এর কন্যা আনুশকা হাসি(২০)এর সাথে একই উপজেলার সারাই ইউনিয়ননের উদয় নারায়ণ মাছহাড়ী (আমিন বাজার)এলাকার সুরুজ মিঞার পুত্র নুরুন্নবী মিয়ার সাথে তিন বছর আগে বিয়ে হয়। প্রায় দেড় বছর আগে  স্বামীর সাথে আনুশকার মনমালিন্য হলে সে বাবার বাড়িতে এসে বসবাস করতে থাকে। এতে পিতার কু-নজর পরে নিজ কন্যার উপর। গত ৩১ অক্টোবর সকালে  কন্যাকে নিজের ঘরে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় মেয়ের চিৎকারে মা সহ প্রতিবেশিরা ছুটে আসলে পিতা কৌশলে পালিয়ে যায়।

 দীর্ঘ প্রায় এক মাস পলাতক থাকার পর মঙ্গলবার সকালে  পিতা আলমগীর হোসেন বাড়িতে আসলে জনরোষের সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজন ওই রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বুধবার সকালে পিতা আলমগীর হোসেন বিরুদ্ধে তার কন্যা  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০(সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(৪)(খ) আইনে মামলা দায়ের করা হয়। 
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন আসামি কে বুধবার সকালে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি