1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে ঝাড়ু দেওয়ার কথা বলে গণধর্ষণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে প্রতিবেশী তিন তরুনের হাতে এক শিশু কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে করে ধর্ষিত তরুনীর বাবা পঞ্চগড় সদর থানায় মৌখিক অভিযোগের পর ওই তিন অভিযুক্তকে পঞ্চগড় সদর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি ২৫ মার্চ বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কায়েতপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে শিশুটির পিতা রশিদুল তার মেয়েকে নিয়ে পঞ্চগড় সদর থানায় হাজির হয়ে মৌখিক ঘটনা জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযুক্তদের কায়েতপাড়া এলাকা থেকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন। শিশুটির পিতার দাবী আমার মেয়েকে তিনজন প্রতিবেশী তরুন ঘরে আটকে রেখে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছেন। আমি ওই তিন তরুনের কঠিন শাস্তি দাবী করছি।

পুলিশ স্থানীয় প্রতিবেশী এবং ধর্ষিত শিশুর পরিবার জানান হাফিজাবাদ ইউনিয়নের ভ্যান চালক রশিদুল বাড়িতে না থাকার সুযোগে শিশুটি তার প্রতিবেশী দাদা বাবুলের বাড়ির সামনে খেলতে যায়। খেলা করার সময় কায়েতপাড়া এলাকার আনিসুরের ছেলে শিমুল ঘড় ঝাড়– দেওয়ার কথা বলে মফিদারের বাসায় নিয়ে যায় সেখানে বাড়ির মালিক মফিদারের ছেলে ফাহিম (১৯) প্রতিবেশী খসিমউদ্দিনের ছেলে সাকিব (১৭) তিনজন মিলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষ করেন। এ সময় তরুনীর মুখ চেপে ধরেন। এ সময় শিশুটিকে মফিদারের বাসায় নিয়ে যেতে দেখে শিশুটির চাচা রতন দেখে ফেললে প্রায় ঘন্টাখানেক পর মফিদারের বাসায় গিয়ে ফাহিম সাকিব শিমুল সহ শিশুটিকে খাটের নিচ থেকে প্রতিবেশীদের সহযোগীতায় উদ্ধার করা হয়ে। পরে শিশুটি তার পরিবারকে তিনজন মিলে শারিরীক নির্যাতনের ঘটনা জানান। পরে আজ বৃহস্পতিবার শিশুটির পিতা ভ্যান চালক রশিদুল এবং মাতা খালেদা আক্তার তাদের মেয়েকে নিয়ে পঞ্চগড় সদর থানায় এসে ঘটনা জানালে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশ অভিযুক্ত তিন তরুনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করেন সেই সাথে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান ঘটনার পর শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্ত তরুনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য পরীক্ষার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি