1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় জমি জোরপূর্বক দখল, টিনের চালা উত্তোলন ও ধান কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় প্রতিবেশী কাজী আলীর ছেলে আলী হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে টিনের চালা উত্তোলন এবং ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটেছে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ জমির উদ্দিন দীর্ঘদিন ধরে উক্ত জমিতে ধান চাষ করে আসছিলেন। সম্প্রতি আলী হোসেন ও তার সহযোগীরা জমিতে প্রবেশ করে ধান কেটে নেয় এবং সেখানে থাকা টিনের চালা উত্তোলন করে দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী মোঃ জমির উদ্দিন বলেন, “আমি আমার জমির প্রকৃত মালিক। কিন্তু প্রতিবেশী আলী হোসেন ও তার দল আমার অনুপস্থিতিতে জোরপূর্বক জমিতে প্রবেশ করে ধান কেটে নেয় এবং টিনের চালা তুলে দখলের চেষ্টা করেছে। আমি ঘটনার বিষয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত আলী হোসেনের মা আলেয়া খাতুন জানান,আমার ছেলে জমি ক্রয় করেছে তাই আমরা গতকাল বিকালে উক্ত জমিতে টিনের চালা উত্তোলন করেছি। ধান কেটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে কৌশলে তিনি অস্বীকার করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রোমেল বড়ুয়া জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি