বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে ডাকাতি, রাহাজানি, চোরাকারবার, কালোবাজারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ইং ০১/০৪/২০২৬ তারিখ বিকাল ০৫.১০ ঘটিকায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের অন্তর্গত খগেরহাট ধনমন্ডল সাকিনস্থ জনৈক মোঃ চান মিয়া (৩৬), পিতা-মোঃ সুরুজ আলী এর বসতবাড়ীর সামনে ফাঁকা জায়গায় পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে ০১ টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ আসামি ০১। সুজন মহন্ত (৩৫), পিতা- চিনমহন্ত, সাং-খগেরহাট (বিনয়পুর), থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির ওজন ২৯ (ঊনত্রিশ) কেজি। এর দৈর্ঘ্য-৩১ (একত্রিশ) ইঞ্চি এবং প্রস্থ-১৩ (তের) ইঞ্চি। মূর্তিটির মূল্য প্রায় ৮৭,০০,০০০/- (সাতাশি লক্ষ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি উক্ত মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply