1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় এক বাড়িতে অসামাজিক কার্যকলাপ থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পাঠ করা হয়েছে

কাউনিয়া উপজেলার শিবু কুন্টিরাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের একটি বাড়িতে মমতাজ বেগম নামে এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।গত ১ আগস্ট ২০২৬ তারিখ রাতে স্থানীয় যুবসমাজ বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে ঘরের ভেতর থেকে একাধিক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় একজনকে আটক করা হলেও অভিযুক্ত মমতা বেগম ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযানের সময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে পরে অভিযুক্তদের সহযোগীরা হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।আহত ভুক্তভোগী পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার পরদিন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী ও কাউনিয়া থানার ওসি নজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া ওই নারীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি