1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মিঠাপুকুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়িতে ঢুকে এক পরিবারের উপর হামলা, মারধর ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সামছুল হক (৫০) তার প্রতিবেশী সোলেমান মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা যায়, রবিবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সামছুল হকের বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় গালিগালাজে বাধা দিলে সোলেমান মিয়ার নির্দেশে অন্যরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে।এ সময় তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তার মেয়ে মিথিলা আক্তারকেও মারধর করা হয়। একপর্যায়ে সোলেমান মিয়া তার মেয়ের শরীরে আঘাত করার পাশাপাশি তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এমনকি সামছুল হককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে।ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে আহত মিথিলা আক্তারকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভুক্তভোগী সামছুল হক জানান, আমার বাড়িতে ঢুকে তারা আমাদেরকে মারধর করেছে। আমার মেয়ের শীলতাহানি ঘটিয়েছে। অথচ এখন শুনতে পারতেছি তারা  প্রভাবশালী হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার জন্য থানায় গিয়েছে আমি এর ন্যায্য বিচার চাই।অভিযুক্ত সোলেমান মিয়া বলেন, এসব মিথ্যা বানোয়াট কথা। সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। আমরা সমাধান করে নেব।এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি