1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাসা থেকে সাগর (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে আসেন।
বেশকিছুদিন আগে স্ত্রী’র সাথে সাগরের পারিবারিক মনোমালিন্য হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত মঙ্গলবার দুপুরে তাকে জীবিত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, সাগর নামের যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য ময়নাতদন্ত শেষে জানা যাবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি