1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ১১/০৪/২০২৬ তারিখ বিকাল ০৪.৪০ ঘটিকার সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ১০ নং মধ্যপাড়া ইউপি অন্তর্গত পলিপাড়া সাকিনস্থ জনৈক মোঃ রিপন মিয়া (৪২) এর মুদি দোকানের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের তল্লাশীকালে আসামিদের হেফাজতে থাকা কালো রংয়ের জিপার প্যাকের মধ্যে রক্ষিত ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী ১। মোঃ জিকরুল (৩৫), পিতা- মোঃ মহাসেন আলী, সাং-কাঁচাবাড়ি কোনাপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর, ২। মোঃ বেলাল মিয়া (৩৮), পিতা-তহমীর উদ্দিন, সাং-মাদাইখামার, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর এবং ৩। মোছাঃ সখিনা বেগম (৩৬), পিতা- রফিতুল্লাহ, সাং-টিকুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর’গণকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি