1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাটে ৪টি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
​লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই অটো ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গতকাল রোববার দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি আজ(সোমবার) দুপুরে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ। ​গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার রতিপুর এলাকার ধনী মাহমুদের ছেলে মোঃ শাহজামাল (২৭) এবং একই এলাকার সাইদুর মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া ওরফে খোকন (১৪)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জানতে পারে যে, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের পাশে রিয়াদ অটো সেন্টার নামক একটি গ্যারেজে চোরাই ইজিবাইক কেনাবেচা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে হাতেনাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ডিবি। অভিযানে গ্যারেজটি থেকে ৪টি পুরাতন অটো ইজিবাইক এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে এনে এই গ্যারেজের মাধ্যমে বিক্রি করত। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ​পুলিশ আরও জানায়, এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি