1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কালীগঞ্জের কাকিনায় বিদ্যুৎপৃষ্ঠে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার সম্রাট (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শাহরিয়ার সম্রাট আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ও উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় নানার বাড়িতে অবস্থান করছে।নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির বাহিরে সুপারি পাড়ার জন্য গাছে উঠেছিল সম্রাট। এক পর্যায়ে গরুর ঘরের টিনে পা দিলে বিদ্যুৎস্পর্শ হয়ে আটকে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন আলী জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সুপারি গাছে ওঠার সময় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সম্রাটের অকাল মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। মৃতদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি