1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ইউনিয়নের মৃত ফজর উদ্দিন শেখের ছেলে কফিল উদ্দিনের সাথে তার আপন ভাতিজা জলিলের বাড়ির পাশের মাত্র ৪৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই তুচ্ছ একখণ্ড জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। আজ সকালে পুনরায় এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জলিল ক্ষিপ্ত হয়ে তার চাচা কফিল উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি