1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নাগেশ্বরীতে বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৭ বার পাঠ করা হয়েছে

এম,সাইফুর রহমান,নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন ভাঙ্গামোড় গ্রামের, মৃত মনছের আলীর ছেলে মোঃ শাহাবুদ্দিন মিয়ার বসতভিটায়, বাড়িঘর ভাঙচুর হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন-মৃত জমশের আলীর ছেলে একাব্বর আলী, মোঃ নুরুল হকের ছেলে সোহেল রানা ওরফে জুয়েল, মৃত জোনাব আলীর ছেলে শহিদুল ইসলাম, নুরুল হকের ছেলে আব্দুল কাদের, মৃত শাহের আলীর ছেলে নুরুল হক, লুৎফা বেগম, মোহসেনা বেগম সহ আরও একাধিক নারী-পুরুষ ( ৪ মে ২০২৬) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে যৌথভাবে একত্রিত হয়ে, হামলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে অংশ নেন বলে ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান। ভুক্তভোগীরা আরও জানায়, বসতভিটা দখলকে কেন্দ্র করে, বাড়ি ভাঙচুর ও হামলা করে ঘরের চাল ডাল, চেক, ৩ লক্ষধিক টাকাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী শাহাবুদ্দিন হামলায় আহত হওয়ার পাশাপাশি তার মা গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে জানা গেছে বিবাদী পক্ষেরও একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে, অভিযোগকারী ভুক্তভোগী শাহাবুদ্দিন বিয়ার বসতভিটা দখলের চেষ্টা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘরবাড়িতে ভাঙচুর হামলা ও লুটপাট চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত বিবাদী মোঃ নুরুল হক ও তার ছেলে সোহেল রানা জুয়েলের সঙ্গে কথা হলে, তারা হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। জানা গেছে, এ ব্যাপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পুলিশ তদন্ত চলমান রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি