1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ আল মামুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহীদ মিনার সংলগ্ন করতোয়া ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পঞ্চগড় বাজারমুখী একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালক আল মামুনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পায়জামার পকেট থেকে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট খুলে ১০২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক আল মামুন পঞ্চগড় পৌর এলাকার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা। তিনি মৃত চিন্তা মিয়ার ছেলে।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসির নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি