1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নাজমা ইলেকট্রনিক্স মার্সেল শোরুম এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৮ বার পাঠ করা হয়েছে

মোহাম্মদ রিদায় হোসেন,বিশেষ প্রতিনিধি
গ্রাম বাংলা থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে আমাদের দেশের বিভিন্ন ধরনের খেলাধুলা-শার্শার বাগআচড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ম্যাচটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাগুড়ি খ্রিস্টান বাড়ির মোড়ে অবস্থিত মার্সেলের ডিলার নাজমা ইলেকট্রনিক্স কর্তৃক শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বাগআচড়া হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এই খেলাটির উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা( সাতক্ষীরা মৌতলার) কৃতি সন্তান আমিন খান।
গ্র্যান্ড ফাইনাল খেলাটির একদিকে অংশগ্রহণ করেন বাগআচড়া সাতমাইল আনার্স ফুটবল একাদশ অন্যদিকে অংশগ্রহণ করেন জেকাটি ফুটবল একাদশ। উক্ত খেলাটি প্রথম থেকেই
পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা শাখার যুগ্ম আহবায় মোঃ কবির হোসেন।

এর আগে সকাল ১১টায় মার্সেলের শোরুম নাজমা ইলেক্ট্রনিক্স এর সামনে থেকে সিজন-২৪ মার্সেল ব্র্যান্ডের ডিজিটাল ক্যাম্পেইনের একটি র‍্যালি ব্যান্ড বাজিয়ে বাগাআচড়া শহর প্রদিক্ষণ করে‌।
উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন-মার্সেলের হেড অব বিজনেস- হোসেন মোহাম্মদ সাব্বির, ও হেড অব সেলস নুরুল ইসলাম রুবেল সহ মার্সেলের অন্যান্য কর্মকর্তা এবং নাজমা ইলেক্ট্রনিক্সের প্রোপ্রাইটার ও কর্মচারীবৃন্দ।
অপরদিকে বিকালে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে মার্সেলের উদ্ধোতন কর্মকর্তা ও স্থানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা উপজেলা শাখার যুগ্ন- সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কুদ্দুস আলী বিশ্বাস,বাগাআচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি