1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ অভিযান, নারীদের জন্য বিশেষ যানবাহন সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফ।

জানানো হয়, প্রধানমন্ত্রী গত ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল এবং জলাধার পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে বিশেষ গাড়ি সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আওতায় দেশের ১২ লাখ কৃষককে সহায়তা দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে কৃষক ও নারীদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি