1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় জীবিত মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রি, স্বীকার করলেন ব্যবসায়ী

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উজেলার নন্দীগ্রাম হাট সংলগ্ন নতুন বাজারের দুই মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি মিশিয়ে জবাই করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানে সরবরাহ করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মুরগি ব্যবসায়ী উজ্জ্বল হোসেন ও শামীম হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, উজ্জ্বল হোসেন ও শামীম হোসেন যৌথভাবে নন্দীগ্রাম হাট সংলগ্ন নতুন বাজারে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে আসছেন। তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই বলেও তারা স্বীকার করেছেন।

গত শনিবার এ ঘটনার সিসিটিভি ফুটেজ এই প্রতিবেদকের হাতে আসে। পরে গতকাল রোববার প্রতিবেদক তাদের দোকানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল হোসেন বলেন, বেশি মরা মুরগি জবাই করিনি, মাত্র দুটি মরা মুরগি তাজা মুরগির সঙ্গে মিশিয়েছিলাম। এখন আর এসব করিনা। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর কোনো দিন করব না। ভিডিও ফুটেজে দেখা যায়, গত ২১ মার্চ ভোর রাত প্রায় ৪টার দিকে দোকানে জীবিত মুরগির পাশাপাশি আগে থেকে মারা যাওয়া মুরগিও জবাই করা হচ্ছে। পরে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেগুলো বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফুটেজটি নন্দীগ্রাম হাট সংলগ্ন নতুন বাজারের ব্যবসায়ী তোতা মিয়ার দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছে। তোতা মিয়া বলেন, উক্ত মুরগি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই কাজ করছে। ঈদুল ফিতরের পরের দিন ভোর রাতের একটি ঘটনা আমার ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি তাদেরকে জানালে তারা উল্টো আমাকে হুমকি দেয়। এরপরও তাদেরকে একই কাজ করতে দেখে সাধারণ মানুষের স্বার্থে ফুটেজটি সবার কাছে পাঠিয়েছি। তিনি আরও বলেন, প্রশাসনের হস্তক্ষেপ চাই, যাতে মানুষকে আর মরা মুরগি খেতে না হয়। নন্দীগ্রাম শহরের কয়েকটি ফাস্ট ফুডের দোকান ও হোটেল মালিকের সঙ্গে কথা হলে তারা জানান, তারা উজ্জ্বল ও শামীমের দোকান থেকে মুরগি কেনেন। তবে তাদের দাবি, তারা মুরগি কেনার সময় সরাসরি দেখে জবাই করিয়ে নেন। একই বাজারের মুরগি ব্যবসায়ী ও পোলট্রি ফার্ম সমিতির সভাপতি বিটল জানান, আমিও ওই সিসিটিভি ফুটেজ দেখেছি। এর আগেও তাদের বিরুদ্ধে মরা মুরগি বিক্রির অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

দোকানে উপস্থিত শাহীন নামের এক ক্রেতা বলেন, আমরা সাধারণ মানুষ কী খাচ্ছি? তাজা মুরগির সঙ্গে মরা মুরগিও বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে নন্দীগ্রামের বিভিন্ন হোটেল ও ফাস্ট ফুডের দোকানে পরিবার নিয়ে খাওয়া-দাওয়া এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক রাব্বি হোসাইন বলেন, মরা মুরগি জনস্বস্থ্যের জন্য অতান্ত ক্ষতিকর। নতুন বাজার একটি উদিয়মান বাজার এই বাজার থেকে মুরগীর বিক্রিও ভাল হয় যা আমরা দেখতে পাই। তবে মরা মুরগি বিক্রয় একটি ন্যাক্কার জনক ঘটনা। নন্দীগ্রামে সন্ধ্যার পরে বিভিন্ন ফাষ্ট ফুডের দোকানে মুরগির গ্রিল ও ফ্রাই ব্যাপকভাবে বিক্রি হয়। আমরাও সেখানে খাই। সেখানে যদি মরা মুরগি ব্যবহার হয়ে থাকে তাহলে সেটা আমাদের স্বাস্থ্যার জন্য চরম হুমকি। আমরা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত মুরগি ব্যবসায়ী, ফাস্ট ফুডের দোকান ও হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহনের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি