1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড় দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার দেবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।

অভিযানে ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে শুভ আইসক্রিমকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় আকাশ স্টোরকে এক হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ভাই ভাই পোল্ট্রি ফার্মকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এসময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ বিষয়ে এএসএম মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে। নিয়মিত তদারকি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের মধ্যে আইন মানার প্রবণতা আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি