মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম নামে ৫০ বছর বয়সী এক না’রীকে গণধ’র্ষ’ণের পর শ্বা’সরোধে হ’ত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভে’ঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে তার ম’রদে’হ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘ’টনাস্থলে পৌঁছে সু’রতহাল প্রতিবেদন তৈরি করে ম’রদে’হ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য ম’র্গে পাঠায়।নিহতের স্বজনদের দাবি, মরদেহের অবস্থা দেখে তাদের ধারণা, দু’র্বৃত্তরা তাকে গ’ণধ’র্ষ’ণের পর শ্বা’সরো’ধে হ’ত্যা করেছে।আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃ’ত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অ’ভিযান চলছে।এদিকে ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply