1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অযত্নে ফেলে রাখা বিদ্যুৎ তারে স্পর্শ করে দু’জন আহত, জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পাঠ করা হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে একটি চাষাবাদের জমিতে বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হন। আহত ব্যাক্তিরা হচ্ছেন-আলেয়া বেগম (৪০), মাজেদা আক্তার (১৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা গাছের ডাল কাটতে এসে একটি সক্রিয় বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলে এলোমেলোভাবে জমির ওপর ফেলে রাখেন। তারটি মূল মেইন লাইনের সঙ্গে সংযুক্ত ছিল, যা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, জমিতে চাষ করতে গেলে ওই তারে হাত যায় একজনের তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করার জন্য আরেক ব্যক্তি এগিয়ে গেলে তিনিও বিদ্যুতে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত এলাকাবাসী দুইজনকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দ্রুত চিকিৎসা দেওয়ায় দু’জনই অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সংস্থার দুইজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে এলাকাবাসী তাদের অবহেলার অভিযোগে কিছু সময়ের জন্য আটক রাখে বলে জানা গেছে। পরে স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসীর অভিযোগ,
“বিদ্যুৎ কর্মীরা কাজ করতে এসে তার ছিঁড়ে ফেলে রাখলো, কিন্তু সতর্কতা বা কোনো চিহ্ন দিল না। বাচ্চারা বা অন্য কেউ হলেও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
পরবর্তীতে জলঢাকা পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মেহেদি ইসলামের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি যানান আপনার সমস্যা কি, এছারাও চরা মেজাজে বলেন আপনার যা করার করেন।

স্থানীয় সচেতন মহল দাবি করেছে, পল্লী বিদ্যুৎ সমিতিকে ঘটনার জন্য দায় নিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অবহেলা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি