1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের মটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল ও আনন্দ শোভাযাত্রা।মঙ্গলবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার কারণে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।শোভাযাত্রাটি শহরের ডিবি রোড, স্টেশন রোড, বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন।আর্জেন্টিনা সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলা থেকে সমর্থকরা এতে অংশ নেন।সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপে ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখতে সক্ষম হবে।হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে গাইবান্ধার এ শোভাযাত্রা ফুটবলপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়। আর্জেন্টিনার পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো শহর রূপ নেয় এক উৎসবের নগরীতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি