1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ফ্যাসিবাদের দোসর- পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯৬ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ পরিচালক মো.রাজিউর রহমান রাজ এর বিরুদ্ধে কার্যালয়ের বিভিন্ন তথ্য গোপনের অভিযোগ উঠেছে।এ কর্মকর্তা ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি ও আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন।এ ফ্যাসিবাদী কর্মকর্তার দপ্তরে তথ্যের জন্য একে একে চারজন সংবাদকর্মী আবেদন করলেও তার অসহযোগিতায় দিশেহারা সংবাদকর্মীরা।

জানা যায়,স্বৈরাচারী পতিত লীগ সরকারের দোসর উপ পরিচালক ঘুষ দুর্নীতির কারণে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কিছু মাদ্রাসার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।শিক্ষক নিয়োগ বাণিজ্য, মাদ্রাসা নেই কিন্তু শিক্ষকের নামে বেতন ভাতার অর্থ, ইমাম প্রশিক্ষণ,ষ্টেশনারী খাত ও বিভিন্ন কেনাকাটার অর্থ আত্মসাত করার অভিযোগ উঠে।পরে এবিষয়ে তথ্য অধিকার আইনের আবেদন ফরমে সাইদুজ্জামান রেজা, বদরুদ্দোজা প্রধান বাঁধন,হারুন অর রশিদসহ স্থানীয় আরো কয়েকজন সংবাদকর্মী আবেদন করলেও কোন তথ্য দেওয়া হয়নি সংবাদকর্মীদের।

সংবাদকর্মী বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, ভুয়া বিল ভাউচারের অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য, তথ্য অধিকার আবেদন ফরমে আবেদন করি কিন্তু আমাকে কোন তথ্য দেওয়া হয়নি।
আর টিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ বলেন,৩১ মার্চে আবেদন করেছি, কয়েকবার অফিসেও গিয়ে কোন তথ্য পাইনি।
আরটিভি টেলিভিশনের প্রতিনিধি হারুনুর রশিদ বলেন,এ উপ পরিচালক পাশের জেলা ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ রাজনীতির সাথে জরিত ছিল।২৪ শের আন্দোলনে ঘোর বিরোধীতা করেছে।তার দপ্তরে কিছু তথ্যের জন্য আবেদন করেছি কিন্তু কোন তথ্য দেয়নি।

অভিযুক্ত ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ পরিচালক মোঃ রাজিউর রহমান রাজ এর মুঠোফোনে একাধিক বার কল করে কোন সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি