1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লক্ষাধিক মুসল্লির জন্য কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনে কাউনিয়ায় সাধারণ সভা

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় লক্ষাধিক মুসল্লির জন্য একটি স্থায়ী ও আধুনিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনের লক্ষ্যে সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কাউনিয়া দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া কেন্দ্রীয় আহলে হাদীস ঈদগাহ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, মাদ্রাসাতুল হিকমা, রংপুর-এর অধ্যক্ষ শায়েখ মুয়াজ বিন জামাল মাদানী, পরিচালক হাফেজ তাকিবুল ইসলাম এবং বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী শহিদুর রহমান।সভায় শুভেচ্ছা বক্তব্যে রায়হান আহমেদ বলেন, কাউনিয়ার মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি বৃহৎ ও স্থায়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তিনি জানান, মাননীয় সংসদ সদস্য আখতার হোসেন এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সিএসআইডিপি (CSIDP) প্রকল্পের আওতায় ৩ লক্ষ টাকার একটি বিশেষ বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন।বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে কাউনিয়া দাখিল মাদ্রাসা মাঠ কেন্দ্রীয় ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে জনসংখ্যা বৃদ্ধি ও মুসল্লিদের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে বর্তমান মাঠে সকল মুসল্লির জন্য পর্যাপ্ত স্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে বৃহৎ পরিসরে নতুন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সভায় উপস্থিত মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে ঈদগাহ মাঠ স্থাপন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি মাঠের স্থান নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং অর্থ সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি