1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে রাতের আঁধারে ২০ হাজার পাটগাছ কেটে তছনছ, জমি দখলের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় সদর উপজেলায় জমি বিরোধের জেরে রাতের আঁধারে প্রতিপক্ষের প্রায় ২০ হাজার পাটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দাবি, তাদের প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে ফসল নষ্ট করে এক একর জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তারা। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা করা হয়েছে।
ঘটনাটি সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গলেহা কান্তমনি মহিমাগঞ্জ গ্রামে ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু সরকার মহিমাগঞ্জ মৌজার আরএস খতিয়ান নং ৮৯৪/৯৩৮-এর হাল খতিয়ানের ৪১৭৪, ৪১৭০ ও ৪১৭১ নম্বর দাগের মোট ২ দশমিক ৬৮ একর জমির মধ্যে ১ দশমিক ০৯ একর জমি ক্রয় করে প্রায় ৫৮ বছর ধরে ভোগদখল করে আসছেন। কয়েক দিন আগে একই এলাকার রাজু ইসলাম ও তার পরিবারের সদস্যরা ওই জমির প্রায় দেড় বিঘা নিজেদের দাবি করে বিরোধের সূত্রপাত ঘটান। তবে রাজু সরকারের দাবি, জমির দলিল, খারিজ, খতিয়ানসহ সব বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে এবং বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান।
রাজু সরকারের ছোট ভাই সাজেদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজু ইসলামসহ তার পরিবারের সদস্য এবং গলেহা কান্তমনি পশ্চিমপাড়ার তাজু ইসলাম, সাইফুল ইসলাম, সাকিব হোসেন, আছিরুল ইসলাম, সায়দার আলী, সিদ্দিকুল ইসলাম, নাজু ইসলামসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের জমিতে প্রবেশ করে প্রায় ২০ হাজার পাটগাছ কেটে ফেলে। এর মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের ফসল সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় সাজেদুর রহমান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পাটগাছ কর্তনের ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি