1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ ৬ জন মাদকসেবিকে আটক করেছে ডিবি পুলিশ

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নাকাইহাট বাজার সংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের একটি পরিত্যক্ত গোডাউনের অফিস কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। তবে তাদের একজন সহযোগী জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৫০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১০টি ফয়েল পেপার, ৬টি পাইপ এবং ৬টি প্লাস্টিকের কর্ক। পরে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়.এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি