1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সীমান্ত পেরিয়ে আখখেতে ঢুকে পড়েন দীপঙ্কর, বিজিবির হাতে তুলে দেন স্থানীয়রা

  • প্রকাশিত : সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ২১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির চেষ্টার অভিযোগে দীপঙ্কর গোপ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে বিজিবির কাছে সোপর্দ করা হলে রোববার বিকেলে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীপঙ্কর গোপ সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি সাতমেরা এলাকার একটি আখখেতে গিয়ে আখ চুরির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে যান। পরে তাকে বিজিবির কাছে সোপর্দ করা হয়।আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। তিনি সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।৫৬ বিজিবির অমরখানা বিওপি ক্যাম্পের সদস্যরা রোববার বিকেলে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।তিনি জানান, পতাকা বৈঠকে একজন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি