1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ন্যায়,ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন, গাইবান্ধায় ডা.শফিকুর রহমান

  • প্রকাশিত : সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ২৪ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
গনভোটের রায় না মানলে, আপনারাও নাই হয়ে যাবেন, সরকারের উদ্দেশ্য এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।সোমবার (১০ আগষ্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত সন্ত্রাসীদের হামলায় নিহত ছাত্র শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনিদের বিচারের দাবী ও সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থির অবনতির প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।জনসমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সকলের জন্য ন্যায় ইনসাফ, মানবিক বাংলাদেশ গড়তে চাই এর জন্যই ছিল গণভোট। সরকার যারা ছিল তারাও হ্যা এর পক্ষে রায় দিতে বলেছিল, হ্যা সবাই বল্লাম। এখন আমরা হ্যা হয়েছি সরকার না হয়েছে। আমরা পরিস্কার করে বলতে চাই গণভোট না মানলে আপনারাও নাই হয়ে যাবেন। পাশাপাশি নিহত দুই শহীদের হত্যাকারীদের বিচার দাবি করেন।ফুলছড়ি- সাঘাটা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়া জামায়াত দলীয় সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, সাদুল্লাপুর- পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য  মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু)সহ জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সমাবেশ শেষে নিহত দুই ছাত্র শিবির কর্মী শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনে রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি