মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরের পুরান বগুড়ার তিনমাথা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে সদর থানার পুলিশের একটি দল তিনমাথা এলাকায় অবস্থিত ‘অবকাশ’ নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১৪ নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকা ও সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।
Leave a Reply