1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • প্রকাশিত : বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ৩৯ বার পাঠ করা হয়েছে

প্রায় এক দশক ধরে একসঙ্গে বসবাস করার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

সম্প্রতি বেশ কিছু বিয়ের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, দুজনে বিয়ে করতে যাচ্ছেন শিগগির।

রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।

চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো এর আগে জানিয়েছিলেন, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন।

রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) অবশেষে নিজের দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী ও তার হাতে বিয়ের আংটিসহ একটি ছবিও পোস্ট করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি