1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ার শাজাহানপুরে ক্লুলেস ‘গ্রীন গার্ডেন’ রিসোর্টে ডাকাতির মূল রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৩, লুন্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর এলাকার “গ্রীন গার্ডেন” রিসোর্টে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া। ডিবির বিশেষ অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ওয়াল ফ্যান ও ট্রান্সফরমারের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:১. মোঃ আল আমিন (৪১), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- সরদারপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।২. মোঃ বাবলু প্রাং (৫০), পিতা- নায়েব আলী, সাং- পূর্ব গোদারপাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া।৩. মোঃ তামিম হাসান হৃদয় (২৫), পিতা- মৃত আমদ আলী সরকার, সাং- নাকালিয়া, থানা- বেড়া, জেলা- পাবনা।গত ২৯ জুলাই ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে একদল দুর্বৃত্ত শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর এলাকায় গ্রীন হাউজিং এন্ড এনার্জি লিমিটেড-এর অঙ্গ প্রতিষ্ঠান “গ্রীন গার্ডেন” রিসোর্টের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্টে কর্তব্যরত গার্ড ও কর্মীদের চড়-থাপ্পড় মেরে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে ডাকাত দল।

পরে তারা রিসোর্টের ২০টি ওয়াল ফ্যান, ১টি গ্যাসের চুলা, ১টি ১২ ভোল্টের বড় লুকাস ব্যাটারি এবং বাউন্ডারি দেয়ালের সঙ্গে সংযুক্ত কারেন্টের পোল থেকে ৩টি ট্রান্সফরমার ভেঙে বৈদ্যুতিক কয়েল (তামার তার) লুট করে নিয়ে যায়। সর্বমোট ৩,৭৬,৫০০/- (তিন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকার মালামাল লুন্ঠন করা হয়। এ ঘটনায় ১ আগস্ট ২০২৬ তারিখে শাজাহানপুর থানায় ৪৩৭/৩৮২ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং- ০৩, জি আর নং- ২১৫/২০২৬) রুজু করা হয়।

বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার অফিসার ইনচার্জ ইকবাল বাহার-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ফজলুল হক-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ১১ আগস্ট ২০২৬ তারিখ ভোর ৩:৪৫ ঘটিকা থেকে দিনব্যাপী বগুড়ার শেরপুর, শাজাহানপুর ও সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রথমে শাজাহানপুর থেকে ১নং আসামী আল আমিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ আগস্ট ভোরে বগুড়া সদর থানার পূর্ব গোদারপাড়া এলাকা থেকে ২নং আসামী বাবলু প্রাংকে গ্রেফতার করা হয় এবং তার শয়নকক্ষ থেকে ৩টি সাদা রঙের পুরাতন ওয়াল ফ্যান উদ্ধার করা হয়।পরবর্তীতে আসামী বাবলুর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়স্থ ‘মানসুরা ষ্টোর’ নামক একটি ভাংড়ির দোকানে অভিযান চালিয়ে ৩নং আসামী মোঃ তামিম হাসান হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত ও দেখানো মতে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে বের করা ৪২ কেজি তামার তার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী আল আমিনের বিরুদ্ধে ১টি চোরাচালান ও ১টি বিস্ফোরক মামলা এবং ২নং আসামী বাবলু প্রাংয়ের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্রসহ মোট ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি