1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া মহানগরের নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ দিয়ে জিলাপি, বিরিয়ানিতে ব্যবহার ও মাছে ফরমালিন : নিরাপদ খাদ্যর অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১০৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে জিলাপি পরীক্ষা, নিষিদ্ধ রাসায়নিক “হাইড্রোজ” সনাক্ত!! আনুমানিক ৩০ কেজি জিলাপি বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস।
মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এঁর নেতৃত্বে আজ (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক বগুড়া সিটি কর্পোরেশন এলাকার ফতেহ আলী বাজারে জিলাপির দোকানগুলোতে “জিলাপি” নমুনা সংগ্রহ করে “ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।
এসময় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ সনাক্ত হওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত আনুমানিক মোট ৩০ কেজি জিলাপি বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানের নাম:
১নং হাজী জিলাপী, ২ং সানামা সুইটস, ৩নং. আবুল হোটেল, ৪নং. স্বাদ সুইটস, ৫নং. আল আমিন সুইটস।
এরপর ফতেহ আলী মাছ বাজারে মাছে ফরমালিন এর উপস্থিতি সনাক্তকরণে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। মাছের ৬টি দোকান থেকে ৬টি নমুনা পরীক্ষায় ফরমালিন সনাক্ত হয়নি।
এ সময় মাছ ব্যবসায়ীদের মাছে ফরমালিন এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
এসময়, মোঃ সাখাওয়াত হোসেন, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, বগুড়া সদর, মোঃ শরিফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী ও জেলা কার্যালয় এর অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি