1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

চর শৌলমারীতে ছিনতাইকারীর কবলে কৃষক দল নেতা, ৪ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ৫২২ বার পাঠ করা হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলে করে চর শৌলমারী থেকে খেয়ারচর যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক কৃষক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পরামানিক (৩৬) নামে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার দিকে খেয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ইউসুফ পরামানিক রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের বাসিন্দা। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং পেশায় মহিষের ব্যবসায়ী বলে জানা গেছে।ভুক্তভোগীর অভিযোগ, তিনি মোটরসাইকেলে করে চর শৌলমারী থেকে খেয়ারচরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে মোটরসাইকেল চালক হিসেবে ছিলেন ফরিজুল (২২)। পথে কয়েকজন তাদের গতিরোধ করে হামলা চালায় এবং সঙ্গে থাকা ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ইউসুফ পরামানিক। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ইউসুফ পরামানিকের দাবি, এ ঘটনার সঙ্গে হামিদ (প্রায় ৫০) ও তাঁর ছেলে মনির, খেয়ারচর গ্রামের বাসিন্দা, জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি ঘটনার বিষয়ে চর শৌলমারী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. হামিদ বলেন,“ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি