1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কালিগঞ্জে ১৪৭ বোতল এসকাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এসকাফ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। এসময়, মাদকদ্রব্য এসকাফ রাখার দায়ে মোঃ মনিরুজ্জামান (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান উপজেলার খামারভাতি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১৬ আগস্ট ২০২৬ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ মনিরুজ্জামান এর বসতবাড়ি তল্লাশী করে বসতবাড়ির উঠানে বিশেষভাবে রক্ষিত ১৪৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান’কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি