1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া গাবতলী উপজেলা নাড়ুয়ামালা ইউনিয়ন মধ্যকাতুলী পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের অন্তর্গত মধ্যকাতুলী পূর্বপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের উচ্ছ্বাস ও সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও গাবতলি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হয়। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক ক্লাবের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন। এলাকাবাসী খেলাধুলার উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি