1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সুগার মিল গেট এলাকায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার মৃত আসিরউদ্দিনের ছেলে। তিনি পূবালী ব্যাংক, বোদা শাখায় কর্মরত ছিলেন।নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যান জয়নাল। পরে দাপ্তরিক কাজে পঞ্চগড়ে এসে কাজ শেষে মোটরসাইকেলে করে বোদা শাখায় ফিরছিলেন। পথে সুগার মিল গেট এলাকায় সামনে একটি অটোবাইক থাকায় তিনি আকস্মিকভাবে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৮০৯) সজোরে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।ধাক্কায় জয়নাল মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানা রিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি