মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোছাঃ শাপলা বেগম (স্বামী—মোঃ আশিক) নামে এক নারীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) সকালে বগুড়া সদর ফাঁড়ির এসআই ও এএসআই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারের সময় শাপলা বেগমের কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার হাড্ডিপট্টি এলাকায়।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply