1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় দেহ ব্যবসা প্রতিষ্ঠান পতিতালয়, কথিত অবৈধ আবাসিক হোটেল ও মাদকের আস্তানা বন্ধের দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রেলস্টেশন রোড ও মাছ বাজার এলাকার একটি আবাসিক হোটেল ও বোর্ডিংকে ঘিরে আবারও নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৯ আগস্ট থেকে হোটেলটি নতুন করে চালু করে সেখানে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত কার্যক্রম চলছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে পুলিশের একাধিক অভিযানের পর ওই আবাসিক হোটেলটি দীর্ঘ সময় বন্ধ ছিল। তবে খড়মপুর ওরশকে কেন্দ্র করে ৯ আগস্ট থেকে এটি পুনরায় চালু করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, হোটেলটিতে দিন-রাত অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং সেখানে নারীদের দিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগও রয়েছে।এলাকাবাসীর আরও অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি অতীতে ওই হোটেলকে কেন্দ্র করে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।স্থানীয় সচেতন মহলের ভাষ্য, একটি আবাসিক হোটেলের কারণে আখাউড়ার অন্যান্য সুনামধন্য আবাসিক হোটেলগুলোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী আবাসিক হোটেল মালিকদেরও এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।এদিকে, আখাউড়ায় মাদক ও কথিত অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকরা। তাদের মতে, এসব কর্মকাণ্ড বন্ধে শুধু পুলিশি অভিযান নয়, প্রশাসন, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।স্থানীয়রা আখাউড়া উপজেলা প্রশাসনের ইউএনও, আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ, আখাউড়া ঐক্যবদ্ধ টিম, যুবসমাজ, সচেতন নাগরিক, সড়ক বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানিয়েছেন।তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করা এবং আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোউক।আখাউড়াবাসীর প্রত্যাশা—শহরকে মাদক, ছিনতাই ও যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডমুক্ত রাখতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।এলাকা বাসীর দাবি আখাউড়ায় কথিত অবৈধ পতিতালয় ও মাদকের আস্তানা বন্ধ করা হোউক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি