1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় হেলমেট, ইঞ্জিন অয়েল ও ব্যাটারি পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান নকল পণ্য ধ্বংস

  • প্রকাশিত : বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা সদরের বিভিন্ন বাজারে সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি এবং ওয়েট স্কেল বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া।
আজ ১৮ আগস্ট বেলা ১২টায় বগুড়া জেলা সদরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মানসম্মত পণ্য কেনাবেচার লক্ষ্যে বৈধ ছাড়পত্র, এলসি নম্বর ও বিএসটিআই’র অনুমোদিত লোগো দেখে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ ও সচেতন করা হয়। এ সময় পার্ক রোড মার্কেটে নকল ব্যাটারি পানি বিক্রয় করায় ২টি কোম্পানির ব্যাটারি পানির বোতল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে তাদের সরবরাহকারী সনদ বিএসটিআই থেকে দ্রুত নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযান পরিচালিত প্রতিষ্ঠানসমূহ:
তুবা মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মোটো কিং (গোহাইল রোড, সূত্রাপুর)
আরাফাত মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মামুন মটরস (গোহাইল রোড, সূত্রাপুর)
মোটো গিয়ার (গোহাইল রোড, সূত্রাপুর)
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র সহকারী পরিচালক (সিএম) জনাব মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) জনাব মোঃ শাহ আলম খাঁন পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব মো: শাহানূর হোসেন খান।
অভিযান শেষে বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়া’র এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি