1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পাটগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মজিব উদ্দিন সেলিম (৪২) পাটগ্রামের মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী এবং মৃত আজিজুল হকের ছেলে। সম্পর্কে তিনি ওই শিশুর প্রতিবেশী দাদা হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মোবাইল দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মজিব উদ্দিন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে
এদিকে ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে। পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে পালিয়ে থাকা অবস্থায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরপরই পুলিশি তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে হাতীবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি