1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর রাণীনগরে লাঙ্গল-বলদের যুগ হারিয়ে যাচ্ছে যান্ত্রিক চাষের দাপটে

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
যান্ত্রিক যুগের উন্নত প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঙ্গল-বলদে চাষ পদ্ধতি। এক সময় কৃষকের অমূল্য সম্পদ ছিল লাঙ্গল ও বলদ, আর এখন তার জায়গা দখল করেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার।

মিরাট ইউনিয়নের প্রবীণ কৃষক ইব্রাহীম বলেন, যান্ত্রিক চাষ সহজ হলেও লাঙ্গল-বলদের স্বাদ আলাদা ছিল। ফাল্গুন-চৈত্র মাসে শত শত কৃষক লাঙ্গল তৈরির জন্য ভিড় করতেন মিস্ত্রির বাড়িতে। একসময় আউশ ধান, পাট, ভুট্টা, চিনাবাদামসহ রবি শস্যের চাষে দিনভর মাঠে ব্যস্ত থাকতেন কৃষকেরা।

৭০ বছরের কৃষক আফজাল হোসেন জানান,আউশ ধান এখন প্রায় বিলুপ্ত, তার স্থলে ইরি-বোরো চাষ হচ্ছে।রবি শস্য এখনো অব্যাহত, তবে চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। কৃষকরা বলছেন, ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহারে সময় ও খরচ কম হওয়ায় সবাই আধুনিক পদ্ধতিই বেছে নিচ্ছেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যান্ত্রিক চাষ প্রযুক্তি কৃষকদের শ্রম বাঁচাচ্ছে। তাই লাঙ্গল-বলদের ব্যবহার দ্রুত কমে গেছে। তবুও স্মৃতিচিহ্ন হিসেবে এখনও কিছু কৃষক অল্প জমিতে লাঙ্গলে চাষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি