1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে জেলা প্রশাসকের অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন, তদন্তে প্রমাণিত

  • প্রকাশিত : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা প্রশাসকের অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলার লিমিটেডের জমি রেজিস্ট্রেশনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ৩০ জুন জেলা প্রশাসকের কাছে পত্র দিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার। তবে দেড় মাস পেরিয়ে গেলেও কোম্পানিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জেলা প্রশাসন।এর আগে গত বছরের ৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২৯ ডিসেম্বর জেলা প্রশাসকের অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলার লিমিটেডের জমি রেজিস্ট্রেশনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।সংবাদটি জেলা প্রশাসনের নজরে এলে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে রেভিনিউ ডেপুটি কালেক্টর আমিনুল ইসলাম তারেক গত বছরের ২৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক পত্রে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।অভিযোগে বলা হয়, পঞ্চগড়ে জেলা প্রশাসকের জমি ক্রয়ের অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলার লিমিটেড নামের একটি কোম্পানি প্রায় ৪৫ বিঘা জমি রেজিস্ট্রি করেছে। তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি এলাকার শেখগছ মৌজায় দীর্ঘদিন ধরে এ ধরনের জালিয়াতির মাধ্যমে জমি কেনাবেচার অভিযোগ করে আসছেন স্থানীয়রা।নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি জমি ক্রয় করতে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমতির আদেশ নেওয়া বাধ্যতামূলক। করতোয়া সোলার লিমিটেড ২০২১ সালের ২৬ জানুয়ারি জেলা প্রশাসকের কাছ থেকে জমি ক্রয়ের অনুমতি নেয়। ওই অনুমতিপত্রে কয়েকটি শর্ত দেওয়া ছিল। এর মধ্যে একটি শর্ত ছিল, এক বছরের মধ্যে জমি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরেকটি শর্ত ছিল, অকৃষি জমি ক্রয় করতে হবে।অভিযোগ রয়েছে, ওই অনুমতিপত্র জালিয়াতি করে ২০২৪ সালে জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করে করতোয়া সোলার লিমিটেড। একই সঙ্গে শর্ত অমান্য করে দুই ফসলি জমিও ক্রয় করা হয়েছে বলে অভিযোগ করা হয়।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে অনুমতিপত্র জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি