1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন মোহন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মোহন একাধিক মামলার আসামী এবং এলাকায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মনোয়ার হোসেন মোহনের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মোহনের বিরুদ্ধে আগে থেকেই মাদকসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি