1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আশুগঞ্জ হত্যা মামলা সহ ৩৮ মামলার আসামি, সন্ত্রাসী রাসেল গ্রেফতার!

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া র’ আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ২৭/০৮/২০২৬ ইং দুপুর ১২.৪০ ঘটিকার সময়, অভিযান পরিচালনা করে, আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকায় ‘লা, ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে কুখ্যাত সন্ত্রাসী আসামি ১। রাসেল, পিতা- আব্দুল জলিল, গ্রাম- চরচারতলা, থানা- আশুগঞ্জ
জেলা- ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫১পিস ইয়াবা ট্যাবলেট, ২টি দেশীয় অস্ত্র, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১টি মানিব্যগ উদ্ধার করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সন্ত্রাসী রাসেল এর বিরুদ্ধে, আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি মামলা ৭টি, দস্যুতা মামলা ৭টি, ডাকাতির প্রস্তুতি মামলা ৯টি, বিস্ফোরক আইনে মামলা ৫টি, মাদক মামলা ৪টি, অস্ত্র মামলা ৩টি, চুরির মামলা ২টি ও ০১টি হত্যা মামলা রয়েছে।

ঐ এলাকায় অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, দস্যুতা, মাদক ব্যবসা ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সে জড়িত, আছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি