1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলাকে সম্পূর্ণ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করে আলোকিত পীরগাছা গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। ইতোমধ্যেই মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা ধরে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে তৃতীয় দিনের অভিযানে উপজেলার অন্নদানগর ইউনিয়নের চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই মোস্তফা কামাল,এস আই শামীম
সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। চিহ্নিতদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এসব ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি