1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সেচের ২টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে শতাধিক কৃষক

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম নিজপাড়া ও গংগানারায়ন মৌজার সীমান্ত এলাকায় পল্লী বিদ্যুতের সেচের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে উদ্বেগের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন শতাধিক কৃষক। চুরি যাওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।স্থানীয় গ্রাহক সারওয়ার আলম জানান, ওই ট্রান্সফরমার থেকে এলাকার কৃষিজমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হতো। ট্রান্সফরমারটি ঝালাই করে সিকল তালা দিয়ে রাখা ছিল। চোর চক্র রাতের আধারে ঝালাই ভেঙ্গে ট্রান্সফরমার ভিতরে থাকা তামারতারসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে।নিজপাড়া গ্রামের সেচ গ্রাহক সিদ্দিক জানান, তার ট্রান্সফরমারটিও মঙ্গলবার রাতে চুরি হয়েগেছে।ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রায় শতাধিক ধান চাষি।নিজপাড়া গ্রামের ধানচাষি প্রহলাদ চন্দ্র বলেন, বৃষ্টির অভাবে সেচের ওপর নির্ভর করে ধান চাষ করেছি। এখন সেচ বন্ধ হয়ে গেলে শতাধিক কৃষকের ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।পল্লী বিদ্যুৎ কাউনিয়া জোনাল অফিসের এজিএম (কম) বলেন, গংগানারায়ন গ্রাম থেকে সেচের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর একজন গ্রাহক জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আঃ হালীম বলেন, তদন্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমারটি প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম রাষ্ট্রীয় সম্পদ, যার মালিক জনগণ।এদিকে এলাকায় ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশ ও পল্লী বিদ্যুতের যৌথ অভিযান জোরদার, পাশাপাশি চোরচক্রের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি