1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৭/৯/২০২৬ ইং রোজ সোমবার দিবাগত বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত আখাউড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন,মোঃ আলেক মিয়া ৪৫, মোঃ আলামিন ৩০, মোঃ ওসমান গণি ৩০, মোঃ শান্ত ২২, ইব্রাহিম খলিল ৪৫ এবং মোঃ হিরা মিয়া। অভিযান শেষে আটককৃতদের আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ৬ জনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি