1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় মোকছেদুলকে লক্ষ্য করে ফাঁকা গুলি ও ছুরিকাঘাতে আহত করার মামলায় ৫ জন গ্রেফতার : পরে আদালতে প্রেরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ সিজান ও মহরম গুলি করা মামলায় অপর তিনজনকে ১৫১ ধারা

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার সূত্রে জানতে পারে যে, ভিকটিম মোঃ মোকছেদুল হাসান (৩৮) মাটিডালী বিমান মোড়ে সিএনজি স্ট্যান্ডের সভাপতি। গত ৪/০৯/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৯ টা ৪০ মিনিটে ভিকটিম মোঃ মোকছেদুল হাসান (৩৮) বগুড়া মহানগরের মাটিডালি উত্তরপাড়াজায়া কার হাউসের বিপরীত পাশে নিউ প্রাপ্ত মটরস দোকানের সামনে বসে থাকা অবস্থায় এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীরা পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে একটি হাইস গাড়ি ও মোটরসাইকেল যোগে উক্ত দোকানের সামনে আসে। প্রত্যেক আসামীদের হাতে হকস্টিক, লাঠি এবং কয়েক জনের হাতে পিস্তল ছিল। তারা ঘটনাস্থলে নেমে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার জন্য পিস্তল নিয়ে ৪/৫টি ফাঁকা গুলি করিয়া জনগনের মধ্যে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। ফলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আসামীদের ভয়ে এবং আতঙ্কে দিক বেদিক ছোটা ছুটি করে। এ সময় ভিকটিম মোঃ মোকছেদুল হাসানকে বর্নিত ঘটনাস্থলে পেয়ে আসামীগণ এলোপাথারীভাবে মারপিট-করিয়া যখম করে। আসামীদের হাতে থাকা রামদা দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাইলে বাম হাতের কব্জিতে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয় এবং ভিকটিম মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীদের হাতে থাকা ধারালো চাকু, রাম দা দ্বারা ভিকটিমকে উপর্যুপরী আঘাত করিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিমকে উদ্ধার করে অজ্ঞাতনামা সিএনজি যোগে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে বগুড়ায় নিয়ে যান। পরবর্তীতে বিকটিমের মা বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৭, তারিখ ০৬ সেপ্টেম্বর ২০২৬, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ৪/৫ (সংশোধনী) আইন, ২০২৪; তৎ সহ; ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড, ১৮৬০।
র‌্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার পলাতক আসামীগন বগুড়ার শাজাহানপুর উপজেলা মাঝিরা বোটক্লাব এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল গত (৯ সেপ্টেম্বর) রাতে বগুড়া শাজাহানপুর উপজেলা মাঝিরা বোটক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ৭ নং পলাতক আসামী মোঃ সিজার শেখ (২৫), পিতা মোঃ নান্টু, সাং-উত্তর চেলোপাড়া, থানা-সদর, জেলা-বগুড়া এবং উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ মহরম (ওরফে) ক্যাইলা মহরম @ সজীব (৩৪), পিতা-মোঃ বাদল ব্যাপারী, মাতা-মৃতঃ রুবি, সাং- চেলোপাড়া, থানা-সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।* এছাড়াও তাদের সাথে থাকা সন্দেহভাজন অপর ৩ জন হলো, ১ নং মোঃ রুবাই (২২), পিতা মোঃ সোহাগ, মাতা মোছাঃ সাইফুন্নাহার, সাং-নারুলী (মধ্যপাড়া), ২ নং মোঃ আশিকুর রহমান আকাশ (৩১), পিতা মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং নাটাইপাড়া (বউবাজার) ও ৩ নং মোঃ আবু জিহাদ (২৮), পিতা মোঃ ইমান আলী, মাতা-মোছাঃ পারভীন, সাং-উত্তর চেলোপাড়া, থানা-সদর, জেলা- বগুড়াগণকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি