বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ঋণ খেলাপী সদস্য মোঃ শাহেদ বাদশা সাদ্দামকে জেল ও জরিমানা করেছে বিজ্ঞ আদালত।আদালত সূতে জানাগেছে বদর গঞ্জের নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী শাহেদ বাদশা সাদ্দাম বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ থেকে ঋণ গ্রহণ করে নিয়মিত পরিশোধ না করায় প্রতিষ্ঠান কর্তৃক তার বিরুদ্ধে এনআইএ্যাক্ট- ১৩৮ ধারা মতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বদরগঞ্জ, রংপুর এ সিআর-৮৭/২৫ মামলা দায়ের করা হয়। উক্ত মামলাটি ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত নং-৩ এ বদলী করা হয় যার দায়রা নং-৪৫৬/২৫ উক্ত মামলাটির বিচারকার্য শেষে গত ১৪ জুলাই ২০২৬খ্রি: বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে ৫,৮৩,০০০ (পাঁচ লক্ষ তিরাশি হাজার) টাকা অর্থদন্ড এবং সমপরিমান জরিমানা সহ ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত ও গ্রেফতারী পরোয়ানা ইস্যুর নির্দেশ প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে বদরগঞ্জ থানা পুলিশ ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: আসামী গ্রেফতার পূর্বক জেলহাজতে প্রেরণ করেন।
Leave a Reply