1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় যুবলীগের নতুন গেরেলা কমিটির সদস্য গ্রেফতার!

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের নতুন গেরালা কমিটির সদস্য যুবলীগের নেতা মোঃ রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম সবুজ উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের খারকোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের নির্বাচিত (ইউপি সদস্য)। বর্তমানে তিনি ৩ নং মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম সবুজ মেম্বারের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোঃ রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন বলেও জানা গেছে।

এই বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার দুপুর অনুমান ২টা ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি