1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ আগামী ১৯ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল, গ্যাস ও বিদ্যুত সংকটের সমাধারন, দ্রব্যমূল্য এর উর্দ্ধগতিবাধ, আইনশৃংখলা পরিস্থিতির অবনিত রোধসহ বিভিন্ন দাবীতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুর অভিমুখী লং মার্চ ও বগুড়ার মাটিডালী বিমানমোড়ে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আজ মঙ্গলবার সকালে বগুড়া মহানগর কার্যালয়ে জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াত আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, ছাত্র শিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
প্রস্ততি প্রসঙ্গে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, সরকারের উপর বিরক্ত হয়ে জনগন লংমার্চে অংশ নিবে। আশা করছি বগুড়ার সমাবেশে দেড় লক্ষাধিক মানুষ অংশ নেবেন। লংমার্চ সফল করতে বুধবার সকাল ১১ টায় টিএমএসএস মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি