1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জামালপুরে প্রেমিকের সাথে প্রেমিকার বিয়ের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পাঠ করা হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৬ দিন ধরে অবস্থান করছেন মিষ্টি আক্তার নামের এক তরুণী। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে এবং বিয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের মিষ্টির প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা হলেও জীবনের পরিবার রাজি হয়নি।

মিষ্টির বড় বোন খুশি পারভীন বলেন, ‘গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে মিষ্টিকে বাড়ি থেকে নিয়ে যান।পরে মিষ্টি জীবনের বাড়িতে গেলে জীবন সেখান থেকে চলে যান। এরপর জীবনের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে কয়েক দফা সালিস হলেও সমাধান হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বলেন, ‘কয়েকদিন ধরে মিষ্টি জীবনের বাড়িতে অবস্থান করছেন।তাকে নির্যাতন করা হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান হওয়া দরকার।’
আরেক বিক্ষোভকারী সাব্বির বলেন, ‘এ ঘটনা নিয়ে একাধিকবার সালিস হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। আমরা দ্রুত এর সমাধান চাই।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। তাদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি